1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল জর্দান প্রবাসী নারীর মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৯ Time View
হারুন-অর-রশীদ (ফরিদপুর প্রতিনিধি) :ফরিদপুরের সালথায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল জর্দান প্রবাসী চম্পা বেগম (৩৪) নামে এক নারীর মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কসবা গট্টি গ্রামে এ ঘটনা ঘটে। চম্পা ওই গ্রামের দিনমুজুর তাওহীদ শেখের স্ত্রী।
এদিকে অকালে মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে দুই শিশুসন্তান। তাদের ডাক-চিৎকারে ভারি হয়ে উঠে বাড়ির পরিবেশ। নিহতের পরিবার জানান, গত চার মাস আগে জর্ডান থেকে দেশে এসে মাঝে মাঝেই এক পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলতো চম্পা। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে কয়েকবার ঝগড়া হয়। সর্বশেষ বুধবার সন্ধ্যায় স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ফের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!