1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩৭ Time View

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে নবজাতক বাচ্চার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো মৃত নবজাতক কে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরের দিকে মানুষ রাস্তার পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর বাচ্চা মাথা ও পা দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ কে খবর দেওয়া হয়।

পরে কোতয়ালী থানার পুলিশ এসে বাচ্চার লাশটি নিয়ে যায়। কোতয়ালী থানার উপ-পরিদর্র্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রোল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনাস্থলে আসি। রাস্তার ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!