1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

ফরিদপুরে বিদ্যমান মৎস্য সম্পদের সুষ্ঠ ব্যবহার ও সর্বোচ্চ মাছ উৎপাদনে মৎস্য সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৪ Time View

আবুলহাসনাত ঃ ফরিদপুর জেলায় বিদ্যমান মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সর্বোচ্চ মাছ উৎপাদনে করণীয় বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ মৎস্য সম্মেলনের আয়োজন করে। আজ (সোমবার ১২ ফেব্রুয়ারী) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা মৎস্য সম্মেলন” অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার(পিএএ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৎস্যজীবীদের সাথে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সর্বোচ্চ মাছ উৎপাদনে করণীয় বিষয়ক আলোচনা ও সুপারিশমালা পেশ করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, আরো বক্তব্য রাখেন— জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন— ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন, মধুখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার সরকার, ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহহিল আবরার, সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তা ও জেলার মৎস্যজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!