1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১২ Time View

আবুলহাসনাত ঃ ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ দিবস পালন করা হয়। ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ—পরিচালক এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার(পিএএ) । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, নুরুল হুদা, জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সাইদুল রহমান মৃধা,এসডিসির পরিচালক, মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা বাক প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী কাওসার, জেলা মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছরের দিবসের স্লোগান ছিল “বাংলা ইশারা ভাষা প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” ভাষায় প্রসার করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন বাক প্রতিবন্ধীদের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। বাক প্রতিবন্ধীদের ইশারায় যা বুঝাতে চায় তা যেন সাধারণ মানুষও বুঝতে পারে বা অনুধাবন করতে পারে সেদিকে ও গুরুত্ব দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!