1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মুকসুদপুরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

সোহেল রানা
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫৯ Time View

মুকসুদপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করাসহ ,হেলথ কেয়ার হাসপাতালকে সিলগালা করা হয়েছে। গত রবিবার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন ও উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট অমিত সাহার নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালানো হয়।
এসময় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকায়, মেয়াদোত্তীর্ন রিএজেন্ট থাকায়,প্যাথলজির পরিবেশ নোংরা থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্যাথলজি বিভাগ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত । উজানি বাজার সংলগ্ন হেলথ কেয়ার হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকায়, ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপসন করায়, ভুয়া ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম ও অপারেশন করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন বলেন, ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন তৈরি, ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচার ও আল্ট্রাসনোগ্রাম এবং লাইসেন্স হালনাগাদ না থাকায় হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও প্যাথলজির পরিবেশ নোংরা থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও প্যাথলজি বিভাগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট জনাব অমিত সাহা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!