1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুরে শুরু হয়েছে জসীম পল্লী মেলা

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৭ Time View

ফরিদপুরে গতকাল থেকে শুরু হয়েছে জসীম পল্লী মেলা। ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পল্লীকবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের অম্বিকাপুরস্থ জসিম উদ্যোনে আগামী ১৯ দিন এ মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সভাপতিত্বে শুক্রবার ৩ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৪ টায় জসিম পল্লী মেলা—২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও কবির জামাতা ড. তৌফিক— ই— ইলাহী চৌধুরী।

বিশেষ অতিথি থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর—২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর—৩ আসনের সংসদ সদস্য একে আজাদ ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সৈয়দা নুসরত রাসুল তানিয়া, কবি কন্যা আসমা জসিম উদ্দীন তৌফিক, কবি পুএ ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা পল্লী কবি জসিমউদদীনের জীবন ও সাহিত্য সম্পর্কে বিষদ আলোচনা করেন। বিশেষ অতিথির ভাষণে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য একে আজাদ তার বক্তব্য বলেন যে, আমি ফরিদপুর সদর উপজেলা হতে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকমুক্ত করার চেষ্টা করছি। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় আমরা সম্মিলিত ভাবে কাজ করলে আমাদের লক্ষ্যে অবশ্যই পূরন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী’র উপদেষ্টা জনাব তৌফিক —ই— এলাহী চৌধুরী বলেন যে, কবি জসিমউদদীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা আত্নীক সম্পর্ক ছিল। ফরিদপুরে শিল্প কলকারখানা প্রতিষ্ঠায় লক্ষ্য যতদ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী প্রতিকূলতা উপেক্ষা করে বিগত জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে করেছেন।

আমাদেরকে যে কোন মূল্যে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সফল ভাবে পরিচালনা করতে হবে। উল্লেখ্য, মেলায় প্রতিদিন মেলার মাঠ প্রাঙ্গণস্থ জসীম মঞ্চে গান, নাচ, নাটকসহ বিভিন্ন লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে ফরিদপুরসহ অন্যান্য জেলার সাংস্কৃতিক দলগুলো অংশ নেবে। এছাড়াও মেলায় থাকছে হস্ত, মৃৎ, বাঁশ ও বেত শিল্পসহ গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্রও। শিশু—কিশোরদের বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইডস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!