1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ কোটালীপাড়ার কৃতিসন্তান আবির শিকদার গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নারী লোভী মুকসুদপুরের শাহ আলম ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮২৪ Time View

বিয়ের প্রলোভোন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে ভিডিও চিত্র তার মুঠোফোনে ধারন করে ব্ল্যাকমেইল

 

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ধর্ষন ও পর্ণগ্রাফি মামলার পলাতক আসামী শাহ আলম (৩৭) কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুত্রে জানায়, শাহ আলম বিয়ের প্রলোভোন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষন করে ভিডিও চিত্র তার মুঠোফোনে ধারন করে। পরবর্তিতে ভিডিও চিত্র দিয়ে ঐ কলেজ ছাত্রীকে ভয় ভীতি দিয়ে পুনরায় আবারও ধর্ষন করতে চাইলে মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানায়।
স্বজনরা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে, শাহ আলম এর গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। ছাত্র জীবনে একটি স্কুলে খন্ডকালীন শিক্ষক হিসেবে চাকুরি করার সময় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তিতে বিবাহ করতে বাধ্য হয়।
কিছুদিন পরেই ছাত্রীর কোল জুড়ে জন্ম নেয় এক পুত্র সন্তান। কিন্তু বিধি বাম! ঢাকায় থাকার সুবাদে শাহ আলমের সঙ্গে সুবাহ নামে আরেক মেয়ের অন্তরঙ্গ সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরবর্তিতে সম্পর্ক টেকেনি সোবাহর সঙ্গেও এবং শাহআলম স্বভাবসুলভ ভাবেই খুঁজতে থাকে তার নতুন শিকার। পেয়েও যান তার বিশেষ যোগ্যতার কারনে । বিয়ে করেন খুলনার ডুমুরিয়া এলাকার জেবাকে।
এ ঘরেও জন্ম নেয় এক পুত্র ও এক কন্যা সন্তান। এতেই ক্ষান্ত হয়নি শাহ আলম, নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে পরিচিত হন এক কলেজ ছাত্রীর সঙ্গে। নিজেকে শিল্পপতি এবং গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বলে পরিচয় দিয়ে উক্ত ছাত্রী কে প্রলুব্ধ করে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারন করেন। ভিডিও চিত্র দেখিয়ে ঐ কলেজ ছাত্রীকে পুনরায় ধর্ষন করতে চাইলে কলেজ ছাত্রী কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী ঘটনা তদন্ত করে সত্যতা খুঁজে পান এবং দীর্ঘ চেষ্টার পরে শাহ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এলাকাবাসী সুত্রে জানা যায়, শাহআলম ছোটবেলা থেকেই অত্যন্ত ধূর্ত এবং বদ প্রকৃতির। তারা তার উপযুক্ত শাস্তির দাবি করেছেন। কোতয়ালি থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিজান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, শাহ আলম মামলার পর থেকে আত্মগোপনে চলে যায়। আমরা উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!