1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুর জেলা ও পৌর আঃ লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৭৬ Time View

ফরিদপুর জেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। আজ (সোমবার ২৯ জানুয়ারী ) সকাল ১০ টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন সাঈদের সভাপতিত্বে ফরিদপুর শহরের স্টেশন বাজার, স্কাউট ভবন এবং ভাটিলক্ষীপুর এলাকায় পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সহ সভাপতি শহিদুল ইসলাম হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, ফরিদপুর পৌরসভার ১৮ নং কাউন্সিলর আফসার উদ্দিন মন্ডল প্রমূখ।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের সুখ:দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নের জয়যাত্রা শুরু হয়েছে তা বিশ্বে বিরল। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী’র হাতকে শক্তিশালী করতে হবে। বিএনপি— জামায়াতের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। পরিশেষে পৌরসভার উক্ত ওয়ার্ডে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে ৩০০ টি করে কম্বল বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!