1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার নতুন কার্যকরী সংসদ গঠন

ফরিদপুর ব্রীজের উপর হতে অপহরনকৃত বালক উদ্ধার

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৬ Time View
অপহরণের সাথে জড়িত পাপ্পু ও নিপা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ

ফরিদপুরের কোতোয়ালী থানার আলিমুজ্জামান ব্রিজের উপর হতে অপহরণকৃত বালককে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় অপহরণের সাথে জড়িত পাপ্পু ও নিপা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ব্যাপারে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলিপুরের আলীমুজ্জামান ব্রীজের উপর হইতে গতকাল (২৭ জানুয়ারী শনিবার) সন্ধ্যা অনুমান ০৬.৩০ মিনিটের দিকে ভিকটিকম মোঃ কাউসার শেখ (২৬), পিতা— মোঃ ছত্তার শেখ, সাং— পূর্ব ভাষানচর, থানা— কোতয়ালী, জেলা— ফরিদপুরকে অপহরন করে ফরিদপুর শহরের একটি অজ্ঞাতনামা দোতলা বাড়ীতে আটক রেখে মারধর করে ।

পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরনকারীরা বাদীর ছেলের নিকট হতে মোবাইল ফোন নিয়ে বাদীর পরিবারের নিকট ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা দাবী করে। বাদীর দেবর বাদীকে মোবাইল ফোন করে ঘটনার বিষয় জানায়। পরবর্তীতে বাদীর ছেলের অপহরনকারীদের মধ্যে একজন বাদীর ছেলের মোবাইল নম্বর দিয়ে বাদীকে ফোন দেয়। বাদীর ছেলে কোথায় আছে? তাকে ছেড়ে দিতে বললে বিবাদীরা বাদীকে বলে যে, ৫০,০০০/— টাকা বিকাশ করে দিলে বাদীর ছেলেকে ছেড়ে দিবে। টাকা না দিলে বাদীর ছেলেকে খুন করে ফেলবে মর্মে হুমকি দেয়। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানা একটি নিয়মিত মামলা রুজু হলে কোতয়ালী থানার পুলিশের একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুইজন আসামী সনাক্ত করে তাদের ভাড়া বাসা গোয়ালচামট হতে আজ রবিবার রাত সাড়ে বারোটার দিকে সময় গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে মামলার অপহরনকৃত ভিকটিম মোঃ কাউসার শেখকে এবং বাদীর নিকট হতে বিকাশে নেওয়া ১৫,০০০/— টাকা উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!