1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী ডাক্তারের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৬৩৮ Time View

ফরিদপুর শহরের ঝিলটুলিস্থ ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী ডাক্তারের মৃত্যু

আজ ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার—২ এর ছাদ থেকে পরে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক কন্যার সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্লাটের লোকজন জানায়, আজ সকালে তারা ডাক্তার ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখেন। হাঁটাহাঁটির এক পর্যায়ে  তিনি ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি এসেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে। তবে সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!