1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত -১৫

মাহমুদুর রহমান তুরান
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৬৬৯ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খাড়াকান্দি নামক স্থানে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। তাদের ভিতর আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকীদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, আজ সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসার সময় মুকসেদপুর মুখী লেগুনায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হয়। আর এ সময় আহত হয় বাকীরা। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি গ্রামের আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্বার কাজে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!