1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ তেল পাচারের ভিডিও করায় সদরপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হা’ম’লা ‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন মুকসুদপুরে জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে কাশিয়ানিতে শশুরকে হত্যার অভিযোগে জামাতার যাবজ্জীবন জেল মধুখালীতে চাঞ্চল্যকর ঘটনা: ‘ধর্ষণের’ অভিযোগে সৌদি প্রবাসীর লিঙ্গচ্ছেদ করল চাচি উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা : সালথায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও দবির উদ্দিনের মতবিনিময় মধুখালীতে ট্রেনের নিচে পিষ্ট দুই সহোদর: জমজ দুই শিশুকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা মধুখালীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

সবাই মিলে মিশে ফরিদপুরকে উন্নয়নের রোল মডেল বানাব : এ.কে. আজাদ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৯ Time View

সবাই মিলে মিশে ফরিদপুরকে উন্নয়নের রোল মডেল বানাব : এ.কে. আজাদ

ফরিদপুর—৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে. আজাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি (সোমবার ১৫ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজাড়িত স্থানগুলো পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় সংসদে স্বতন্ত্র মোর্চা গঠনের আগ্রহ প্রকাশ করেন ফরিদপুর—৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ.কে. আজাদ। তিনি বলেন, এই প্রথম ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন।

আমরা সবাই আওয়ামী লীগেই দায়িত্বপ্রাপ্ত আছি। আওয়ামী লীগ থেকে আহ্বান করা হয়েছে স্বতন্ত্র নির্বাচনের জন্য। আমরা বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আমরা মনে করি, আমাদের এই ৬২ জনকে যদি একটা মোর্চা করা সুযোগ দেওয়া হয় তাহলে আমরা সকলে মিলে স্পিকারের কাছে আহ্বান করব। আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব। এ সময় ফরিদপুর নিয়ে নিজের উন্নয়ন ভাবনা জানাতে গিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য এ. কে. আজাদ বলেন, বেকারত্ব কমাতে ফরিদপুরে শিল্পাঞ্চল গড়ে তোলা হবে।

সবাই মিলে মিশে ফরিদপুরকে উন্নয়নের রোল মডেল বানাব। এতে তরুণদের কর্মসংস্থান হবে। কমে আসবে বেকার সমস্যা। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির ও অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, সাবেক সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, ফরিদপুর সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ফকির মো. বেলায়েত হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুসরাত রসুল তানিয়া, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি, আলীয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, মোকাররম মিয়া বাবু, মো. রিয়াদ মিয়া, কামাল হোসেন, মো. আলী মিনার, আসিবুর রহমান ফারহান, সোহানুর রহমান সোহান, তামজিদুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা—কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!