1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা ঈদুল আজহা উপলক্ষে ভোগনগরে ভিজিএফ চাল বিতরণ “জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে” ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সদরপুরে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

মোবাইলকে না বলি, বইকে হ্যাঁ বলি: ফরিদপুরের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫৫৬ Time View

মোবাইলকে না বলি, বইকে হ্যাঁ বলি: ফরিদপুরের পুলিশ সুপার

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইন্সের ড্রিল রুমে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. নুরুল্লাহ্, শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থী বৃন্দ ও সাংবাদিকগণ।

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে বিনামূল্যে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, মোবাইল বাচ্চাদের চোখের বেশি ক্ষতি করে, তাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে। দিন দিন শিশুরা মোবাইলে আসক্ত হয়ে পরছে। এভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্ম আরোও ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর দমোবাইলকে না বলি, বইকে হ্যাঁ বলি’ স্লোগান দেন তিনি।

এদিকে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কাইয়ূম শেখ বলেন, আমি ২৯ বছর যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত। আগে শিক্ষার্থীদের পাঠ্যবই টাকা দিয়ে ক্রয় করতে হতো এবং মার্চ—এপ্রিলের আগে বাজারে পাঠ্যবই পাওয়া যেতো না। কিন্তু এখন বছরের প্রথম দিনেই আমরা শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে পারছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়াও তিনি নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে অভিভাবকদের ভ্রান্ত ধারণা দূর করতে গঠনমূলক আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!