1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের আনন্দ—উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৯২২ Time View

ফরিদপুরে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের আনন্দ—উচ্ছ্বাস

আবুলহাসনাত ঃ নতুন বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় ফরিদপুরে নতুন বই বিতরণ উৎসব—২০২৪ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে (১ জানুয়ারি) সোমবার সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের জেলা প্রশাসক ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে। নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা করবে।

তিনি বলেন, সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। স্কুলেই নিয়মিত পড়াশুনা করতে হবে। স্কুল বাদ দিয়ে কোচিং সেন্টার আর চলবেনা। এই ফরিদপুরে আর কোচিং চলবে না। শিক্ষার্থীদের পড়া লেখার মাধ্যমে এ দেশকে পরিবর্তন করতে হবে। এদিকে সকাল থেকেই শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিলটুলির আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। নতুন বছরের প্রথমদিনে বই বিতরণকে ঘিরে স্কুলটিতে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিলো বাঁধভাঙা আনন্দ—উচ্ছ্বাস। এসময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহ শিক্ষক—শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!