1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে : শামীম হক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৭ Time View
ছবি: বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে : শামীম হক

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -০৩আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তুলাগ্রাম, গেরদা ইউনিয়নের বৌঘাটা, এবং শহরের বুনিয়াদি স্কুল প্রাঙ্গনে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি জনসভাতেই প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শামীম হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আযম খসরু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন সাঈদ,জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী।

এ সময় আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতৃবৃন্দ জনসভা গুলোতে উপস্থিত ছিলেন।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়ন হচ্ছে জনগণ তার সুফল পাচ্ছে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকার পক্ষে তথা শামীম হকের জন্য ভোট প্রার্থনা করবেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।  আগামী ২ জানুয়ারি সরকারি রাজেন্দ্র কলেজে মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় সবাইকে ঐক্যবদ্ধভাবে যোগদানের জন্য আহবান করেন। এর আগে বিভিন্ন স্থান থেকে নৌকার সমর্থনে একাধিক মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!