1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩৭ Time View

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরে নির্বাচনী আচরণ বিধিমালা, আইন—শৃঙ্খলা ও ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় (৩১ ডিসেম্বর) রবিবার দুপুর ২ টার দিকে শহরের কবি জসিমউদদীন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ রেজওয়ান—উল—ইসলাম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার(পিএএ)। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ এবং কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!