1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

বোয়ালমারীতে রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার

বোয়ালমারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীর একটি বাঁশ বাগান থেকে থ্রি—নট—থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবু বক্কারের বাঁশঝাড় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। পুলিশের উদ্ধারকৃত গুলি অকেজো এবং মরিচা ধরা। থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে বাগানটিতে গাছ কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা গাছের গুড়ি খোঁড়ার সময় মাটির ২ ফিট নিচে একটি মরিচা ধরা লোহার বাক্স দেখতে পায়।

এ সময় মাটি সরিয়ে বাক্সটি উদ্ধার করার চেষ্টা করলে বক্সের মধ্য থেকে অকার্যকর মরিচা ধরা গুলি বেরিয়ে আসে। তৎক্ষণাত স্থানীয়রা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে। খবর পেয়ে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপার মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি মরিচা ধরা বাক্স থেকে থ্রি—নট—থ্রি রাইফেলের ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো অকার্যকর। ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময়কালের। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গুলিগুলো দীর্ঘদিনের পুরনো, ১৯৬১—৬৬ সালের মধ্যে তৈরি হওয়া গুলি গুলো বর্তমানে অকেজো। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!