1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের যোগদান

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৫ Time View

ফরিদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মোর্শেদ আলম। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেন। এর আগে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম যোগদানের উদ্দেশ্যে ফরিদপুরে এলে তাকে পুলিশ অফিসার্স মেস, ফরিদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মো. শাহজাহান তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। মোহাম্মদ মোর্শেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এমআইএস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। ফরিদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ—পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!