1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪৪ Time View
ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত।

আবুলহাসনাত ঃ ‘’প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরেও প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (৩০ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি মেলার ১১ টি স্টল পরিদর্শন করেন।

র‌্যালী শেষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে, সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলন চাকমা, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহামুদা সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, রেইস প্রকল্পের সহকারী পরিচালক মোঃ আশীক ছিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ বিভাগের সহকারী কমিশনার মোঃ বদরুজ্জামান রিশাদ। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ, বেসরকারি ব্যাংক ও ব্র্যাকসহ অন্যান্য এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে। তিমি আরো বলেন, ১৪ থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে বিদেশে গমন করেছেন। দক্ষতা অর্জন না করে বিদেশে গমন করে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে বাড়ীর লোকজন বিভিন্ন এনজিও থেকে ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মামলার শিকার হতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!