1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৩ Time View

ফরিদপুর—৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর নৌকার পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ (২৭ ডিসেম্বর) বেলা ১ টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর গ্রামের আলী আগবর শেখের বাড়ীর আঙ্গিনায় এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ঝর্ণা বাড়ৈই এর সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোসের সহধর্মিনী শ্রাবন্তী বোস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, কৃষ্ণনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আগবর শেখ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবল কুমার অধিকারী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা বেগম। এসময় ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম বাশারুল আলম বাদশাসহ বিভিন্ন ওয়ার্ডের নারী ভোটার ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত চার বছরে ফরিদপুরে কোন এমপি মন্ত্রী ছিলেন না। কিন্তু জননেতা শামীম হক সারাক্ষন পাশে ছিলেন এবং রাজনিতির হাল ধরে সব সময় মাঠে ছিলেন। তখন কেউ ছিলেন না, তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়েছেন। ঐ ষড়যন্ত্রকারী এ কে আজাদ জননেতা শামীম হক এর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালিয়েছে। জনগণকে ভুল বুঝিয়েছে জনগণ ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে দাঁত ভাঙা জবাব দিবেন। আর তাকে সেই সুযোগ দেবে না।

আগামী ৭ জানুয়ারি একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত। ওইদিন জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে এই তথাকথিত স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদকে ভোটের মাধ্যমে ফরিদপুর থেকে চিরতরে বিতাড়িত করবে। শামীম হক নির্বাচিত হলে কারো প্রতিই অবিচার হবে না। গ্রামকে শহরের সুবিধায় নিয়ে আসবে। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!