1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা (ওকাপ) কর্তৃক ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে কর্মশালা

ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫২১ Time View

ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আবুলহাসনাত ঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ এক সংবাদ সম্মেলন আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস। প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের, নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ফরিদপুর—৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

সংবাদ সম্মেলনে শামীম হক বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মী নিয়ে মাঠে নেমেছে স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন বাঞ্চাল করতে নানা ধরনের পায়তারা করছে তারা। আমার নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। আমি চাই জনগন তার মতো করে ভোট দিক। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রথম থেকেই আমার বিরুদ্ধে লেগে রয়েছেন। উনি নৌকা চেয়ে না পেয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। প্রথমেই আমার বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এরপর আমি রায় পেয়ে মাঠে রয়েছি। পুনরায় তিনি উচ্চ আদালতে আমার প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন। উনি চান আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি। একারনে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। তিনি বলেন, মানুষ যাতে ভোটকেন্দ্রে না যেতে পারে সেইকারনে নানা ধরনের ঘটনা ঘটিয়ে আতংকের সৃষ্টি করছেন। এটা তার একটা রাজনৈতিক কৌশল। তিনি বলেন, এ কে আজাদ বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, নির্বাচন নয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, যুগ্ন সাধারণ সম্পাক ও পৌর মেয়র অমিতাভ বোস উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল আহাদ সেলিম সহ—সভাপতি শ্যামল ব্যানার্জি, মাসুদুল হক, শহিদুল ইসলাম হেলাল, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানব সম্পদক খায়রুদ্দিন মিরাজ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!