1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎বাঁচতে চায় মিনহাজ, দরকার আড়াই লাখ টাকা ‎ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুরে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ : জেলা প্রশাসক কামরুল আহসান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৬ Time View

ফরিদপুরের সালথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সহযোগিতায়ফরিদপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভোট প্রদান সম্পর্কে উপস্থিত সকলের সাথে উন্মুক্ত ভাবে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রসিদ খান প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার পিএএ বলেন, ফরিদপুরে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করবে আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো ফরিদপুর নিরাপত্তার চাদরের মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ব্যবস্থায় গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!