1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

 ফরিদপুর সদর উপজেলা সেন্টার কমিটির সভা অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮২ Time View
ছবি : আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সেন্টার কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলা সেন্টার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ সেন্টার কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর ৩ আসনে নৌকার কান্ডারী শামীম হক। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, যারা মূল ধারার আওয়ামী লীগ বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। তারা ভুল করছেন। কেননা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটে আবারও প্রধানমন্ত্রীর নির্বাচিত হবেন এবং দেশের উন্নয়ন করবেন। আর তাই আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসুন নৌকাকে বিজয়ী করতে বাকি দিনগুলোতে সবাই একসাথে কাজ করি। বক্তারা বলেন গত ৫ দিন যাবত আমাদের প্রার্থী শামীম হকের নাগরিকত্ব নিয়ে হয়রানি করা হয়েছে। তাকে নির্বাচন থেকে বিরত রাখতে একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে আঘাত দেয়া হয়েছে। তার জবাব ব্যালটের মাধ্যমে দেয়া হবে।

আগামী ৭ তারিখে ফরিদপুরের জনগণ নৌকা মার্কাকে বিজয় করে ঘরে ফিরবে এবং আমাদের প্রার্থী জননেতা শামীম হককে নির্বাচনে জয়ী করে এমপি নির্বাচিত করবে সবাইকে এই উদ্দেশ্যে এখন থেকে কাজ করতে হবে। আর তাই আগামী দিনগুলোতে সবাইকে একসাথে কাজ করে জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!