1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

ফরিদপুরে চারটি আসনে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬৪ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের ২০ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। গতকাল (১৮ ডিসেম্বর সোমবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই ২০ প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের সময় উপস্থিতি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান(পিপিএম সেবা), সিনিয়র নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমানসহ চার সংসদীয় আসনের প্রার্থী ও তাঁদের প্রস্তাবক ও সমর্থকরা। জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগসমর্থক স্বতন্ত্রপ্রার্থীরা নির্বাচনি প্রতীক হিসেবে পেয়েছেন ঈগল প্রতীক। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসনে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, ফরিদপুর-৩ আসনে বিশিষ্ট ব্যবসায়ীনেতা এ কে আজাদ ও ফরিদপুর-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ঈগল প্রতীক। এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। পরে মোস্তাফিজুর রহমান খান বলেন, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার গ্রহণ করেন। কিন্তু মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে আজাদ। সেই আপিলের মূল কথা ছিল আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসের নাগরিক। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে তাঁর সংসদ সদস্য পদে নির্বাচনের যোগ্যতা নেই। আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন। এর বিরুদ্ধে শামীম হক রিট করেন। সেই রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টে তিনি বলেছেন, নাগরিকত্ব প্রত্যাহারের জন্য নেদারল্যান্ডসে আবেদন করেছেন। মনোনয়নপত্র দাখিলের আগে বা পরে তিনি এ আবেদন করেছেন। সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। এ রিট খারিজ করার ফলে নির্বাচন কমিশনের আদেশ বহাল রইল এবং শামীম হকের প্রার্থিতা অবৈধ হলো। তাই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন না বলে জানান এই আইনজীবী। ফরিদপুর-৩ আসনে নৌকা প্রতীকের শামীম হকের প্রার্থিতা বাতিল বহাল থাকায় এই আসনে নৌকা বিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!