1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

শীত বাড়ায় ফরিদপুরে জমে উঠেছে ‌ ফুটপাতের বেচাকেনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮২ Time View

শীতকে কেন্দ্র করে ‌ ফরিদপুরে জমে উঠেছে ফুটপাতের বেচাকেনা। গতকাল সোমবার দুপুরে শহরের নিউমার্কেট সংলগ্ন আশেপাশের উপজেলার ফুটপাতের দোকানগুলোতে ‌ঘুরে দেখা গেছে ফুটপাতে যে সমস্ত পণ্য বিক্রি হচ্ছে তার সর্বনিম্ন দাম ১০০ টাকার থেকে সর্বোচ্চ ৫০০টাকার মধ্যে। এর মধ্যে রয়েছে বাচ্চা ও মহিলাদের পোশাক, মোজা, কান টুপি বড়দের সোয়েটার এবং জ্যাকেট। এ ব্যাপারে বেশ কয়েকজন দোকানি জানান সব ধরনের লোক এ পোশাকগুলো কিনতে পারে সেজন্য এধরনের বেচাকেনা করেন তারা। এখানে খোকন হোসেন নামের এক দোকাদার জানান এসব পণ্য বিক্রি করে সামান্য লাভ করেন তারা। তবে লোকজন অল্প পয়সায় এবং ভালো একটা পন্য কিনবে সেটাই তারা আশা করেন।
তিনি বলেন বড় বড় শপিংমলগুলোতে যেসব পণ্য বিক্রি হয় তার থেকে তাদের এই পণ্য কোন অংশে কম নয়‌।
তবে সাধারণ লোক যারা অতিরিক্ত দামের কারণে কিনতে পারেনা তারাই আমাদের নিয়মিত কাস্টমার। আর দিনশেষে আমরা চার পাঁচশ টাকা লাভ করি ‌ এর বেশি কিছু না।
এদিকে সপ্তাহের ছুটির দিনে শুক্রবারে ‌ ফরিদপুর শহরের নিউ মার্কেট নকশি কাঁথা ও বেইলী ব্রিজের আশেপাশের ফুটপাতে এ ধরনের পণ্য বিক্রি হতে দেখা যায়। এ ব্যাপারে ক্রেতারা জানান দাম কম থাকার কারণে তারা এখান থেকে পণ্য সংগ্রহ করে। এ পন্যগুলো মানসম্মত । আর দাম কম হওয়ার কারণে অল্প টাকাতেই একাধিক পণ্য সংগ্রহ করতে পারেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!