1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৯ Time View
সনতচক্রবর্ত্তী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে( বোয়ালমারী,আলফাডাঙ্গা, মধুখালি) নৌকাকে সমর্থন দিয়ে  সরে দাঁড়ালেন  স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহমুদা বেগম কৃক। রোববার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় গিয়ে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করেন। পরে প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আমি দীর্ঘ ৬ বছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমান আওয়ামী লীগের উপদেষ্টা।
আমি ঢাকার কাফরুল-কচুক্ষেতে ২০০১ সালে বিএনপি-জামাতের সন্ত্রাসের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হয়ে প্রায় ১১ বছর জনসেবা করেছি। এছাড়া ফরিদপুর ১ আসনে আপামর জনসাধারণের সঙ্গে বিগত বছরগুলোতে মিলেমিশে কাজ করছি। সংসদ সদস্য না হয়েও ফরিদপুর ১ আসনে অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছি। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর ১ এর স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতোমধ্যে সবাই দেখেছেন ফরিদপুরে ১ এর নির্বাচনে বর্তমান নৌকা, জাতীয় পার্টি, বিএমএম ও স্বতন্ত্র প্রার্থীদের পদাচারণায় প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে নৌকার ভোটারদেরকে বিভক্ত না করে নৌকাকে বিজয় করাটাই আমার রাজনৈতিক দায়িত্ব এবং সেটাকে বিবেচনা নিয়ে আমার বড় ভাই রাজনৈতিক গুরু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমি লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান অর্থাৎ নৌকার সমর্থনে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয় লক্ষে কাজ করবেন বলে সাংবাদিকদের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য,আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রহমান, বিএনএম-এর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির আকতারুজ্জামান খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদার, জাকের পার্টির আব্দুর রউফ মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!