1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

বোয়ালমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬১ Time View

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণীতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ ডিসেম্বর) এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের বকসীচাঁদপুর গ্রামের জনৈক ব্যক্তি বোয়ালমারী বাজারস্থ খাদ্য গুদাম সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই ব্যক্তির স্ত্রী দর্জির কাজ শেখার জন্য পৌর সদরে অবস্থিত রঞ্জন নামের একজনের দোকানে যেত।

গৌতম পৌরসভার ৫নং ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা ও বোয়ালমারী বাজারের পি কে জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গৌতম কুমার বিশ্বাসও (৪০) সেখানে যাওয়া আসা করতো। সেই সুবাদে গৌতমের সাথে ওই পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে এবং গৌতম ওই বাড়িতেও আসা যাওয়া করতো। একপর্যায়ে গত ১২ ডিসেম্বর সকাল ১০টার দিকে গৌতম ওই ব্যক্তির বাড়িতে যায়। তখন ওই ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়েটি ছাড়া বাড়িতে কেউ ছিল না। মেয়েটি বোয়ালমারী সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। এ সময় অভিভাবকের অজান্তে শপিং এর নামে মিথ্যা প্রলোভনে মোটরসাইকেলযোগে গৌতম মেয়েটিকে ফরিদপুর নিয়ে যায়। ফরিদপুর যাওয়ার পর মেয়েটিকে তিনটি ট্যাবলেট খাওয়ায়। এরপর অজ্ঞাতনামা হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য মেয়েটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসামী চলে যায়। পরে মেয়েটি অসুস্থ অবস্থায় বাসযোগে বাড়িতে আসে।

এ ঘটনায় শনিবার (১৬ই ডিসেম্বর) মেয়েটির বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১) ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করার অপরাধে মামলা করেছেন। পুলিশ আসামীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ সাদিক বলেন, ‘আসামীকে আটক করা হয়েছে। শনিবার রাতে আসামিকে নিয়ে ধর্ষণস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। রবিবার দুপুরে আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!