1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

কাশিয়ানীতে সহপাঠী ফোরাম ৮৯, অফিসের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৯ Time View

নিজস্ব প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন প্রাপ্তি সামাজিক সংগঠন সহপাঠী ফোরাম ৮৯ এর অফিস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ‌।
১৩ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ অফিসের দ্বার উন্মোচন কোরে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় সংগঠনের সভাপতি নুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুলের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ কনক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, গোলাম মাওলা, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান।
এছাড়াও সহপাঠী ফোরামের সহ—সভাপতি মাহমুদুল হাসান মহাসিন, অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি নুর আলম তালুকদার বলেন, ২০১৫ সালে কাশিয়ানী ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জি সি পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৮৯ এসএসসি সহপাঠীরা এই সহপাঠী ফোরাম ৮৯ কাশিয়ানী নামে এই সামাজিক সংগঠন শুরু করেন।
সেই হতে সমাজ কল্যাণমূলক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের এই সংগঠন। যেমন দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, স্বাস্থ্য সেবা ও কণ্যাদায়গ্রস্থ মানুষের মাঝে অর্থ দান এছাড়াও বৃক্ষ রোপন, ক্রীড়া সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ এবং করোনা কালীন সময় স্বাস্থ্য উপকরণ বিতরণ’সহ সরকারের সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিশেষ ভূমিকা পালন করে আসছে এই সহপাঠী ফোরাম ৮৯ কাশিয়ানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!