1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

বোয়ালমারীতে ভয়াবহ মাদক আইস উদ্ধার, থানায় মামলা

সনতচক্রবর্ত্তী
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫৩ Time View

ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদকদ্রব্য বিক্রয়লব্ধ ৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে আবু বক্কর অরফে রুবেল মোল্যার (৩১) বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিচালক শামীম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। রুবেল মোল্যা ভুলবাড়িয়া গ্রামের সোহরাব মোল্যার ছেলে।অভিযানে আন্তঃজেলা মাদক কারবারি রুবেল মোল্লার (৩১) বসতবাড়ি থেকে ১৫ গ্রাম ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস), এক গ্রাম কোকেন, ১২০ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয়লব্ধ ৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে রুবেল মোল্লাকে বাড়ি থেকে পালিয়ে যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ—পরিচালক শামীম হোসেন বলেন, অভিযানকালে পালিয়ে যাওয়া রুবেল মোল্লা আন্তঃজেলা মাদক চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, ফরিদপুর জেলায় ভয়ঙ্কর ক্রিস্টাল মেথা অ্যামফিটামিন (আইস) এবং কোকেন সচারাচর দেখা যায় না। ফরিদপুর জেলায় এ ধরনের ভয়াবহ মাদকের প্রবেশ বেশ উদ্বেগজনক। মাদক ব্যবসায়ীদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ক সার্কেল) তমিজ উদ্দিন মৃধা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নং ৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!