1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত: অনেকটাই সহনীয় পর্যায়ে পেঁয়াজের দাম

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৪ Time View

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত:

অনেকটাই সহনীয় পর্যায়ে পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চকবাজারে সাপ্তাহিক হাটে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। মুড়িকাটা পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হয়েছে। আজ বেলা ১১:৫০ মিনিট হতে দুপুর ১:১০ মিনিট পর্যন্ত এ বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা পুলিশের ১টি টিম ও চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। দাম অনেক কমে যওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে ধন্যবাদ দেয়া হয়েছে।

বাজারে মুড়িকাটা নতুন পেঁয়াজ প্রতি কেজি পাইকারী ৫০—৬৫ টাকা এবং খুচরা বাজারে ৭০—৮০ টাকা পুরাতন পেঁয়াজ বাজারে খুব একটা নেই যা কেজি ১০০—১১০ টাকা এবং অপরদিকে এলসি ইন্ডিয়ান পেঁয়াজ ৮০—৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। দাম অনেক নিম্নমুখী।

পরবর্তীতে ময়রাপট্টিতে অবস্থিত লিয়াকত ভ্যারাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!