1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ধান বহনের সময় শ্রমিকের মৃত্যু “প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথ কাঁপানো আন্দোলন হবে : এ এইচ এম হামিদুর রহমান আযাদ ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ আজ ফরিদপুরে জরুরি বিদ্যুৎ বিভ্রাট : জুম্মার নামাজের সময় থাকবে বিদ্যুৎ সরবরাহ  মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম

ফরিদপুরে আসমানীর নাতনীকে সাইকেল দিলেন ইউএনও

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৭ Time View

পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা আসমানীর মেয়ে বিধবা আলতা বেগমের মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া সাথী আক্তার (১৪) কে বাইসাইকেল প্রদান করেছেন ফরিদপুর সদরের ইউএনও লিটন ঢালী। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে বাইসাইকেলটি সাথী আক্তারের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
সাথী আক্তার আসমানীর একমাত্র ছেলে জয়নাল মল্লিকের মেয়ে। সে দুই বোনের মধ্যে ছোট। তার বাবা ৫ বছর আগে পারি জমিয়েছেন না ফেরার দেশে। বর্তমানে মাকে নিয়ে জেলা সদরের শিবরামপুরের রসুলপুর গ্রামে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করে আসছে। কোনো ভাবে চলছে তাদের জীবন—জীবিকা। অর্থাভাবে গত দুই বছর আগে পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। কিন্তু তার স্বপ্ন স্কুলে যাওয়া।
সাইকেল পেয়ে সাথী বলেন, নতুন করে আবার পড়াশুনা শুরু করবো। আজকে ইউএনও স্যার সাইকেল দিছে। এই সাইকেল চালিয়ে আবার স্কুলে যাবো। আমি ভালোভাবে পড়ালেখা করে চাকরী করে মাকে নিয়ে বেঁচে থাকতে চাই।
ইউএনও লিটন ঢালী বলেন, সাথীর বড় পরিচয় হলো পল্লীকবি জসিম উদ্দীনের কবিতার আসমানীর নাতি। ও খুবই অসহায় পরিবারের মেয়ে। তার বাবা মারা যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে যায়। ও আমার কাছে এসেছে এবং বিদ্যালয়ে যাতায়াতের জন্য একটি সাইকেল চেয়েছে। এজন্য উপজেলার পক্ষ থেকে একটি সাইকেলের ব্যবস্থা করেছি। এছাড়া আমি শিবরামপুর আরডি একাডেমীর কর্তৃপক্ষকে বলে দিয়েছি, ও যেন লেখাপড়া করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!