1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানে পেঁয়াজের দাম কেজিতে কমলো ২০—২৫ টাকা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৬২৪ Time View

ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তউল্লাহ বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আজ (১২ ডিসেম্বর মঙ্গলবার) ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে সদর উপজেলার চকবাজারে খুচরা দোকান ও হাজী শরীয়তউল্লাহ বাজারের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে আড়তে মন প্রতি পেঁয়াজ গতকাল ৩৮০০—৪০০০ টাকা দরে বিক্রি হলেও মঙ্গলবারে বিক্রি হয় ৩০০০—৩২০০ টাকা। যা আগের তুলনায় মন প্রতি ৮০০—১০০০ টাকা কম।

কেজি প্রতি নতুন পেঁয়াজ পাইকারি ৭৫—৮০ টাকা এবং খুচরা ৯০—৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের পাইকারি আড়তে মূল্য তালিকা ও পাকা ক্রয়—বিক্রয় রশিদ না থাকায় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ কর্তৃক মেসার্স আমিত স্টোরকে ২,০০০ টাকা ও মেসার্স একতা ট্রেডার্সকে ৩,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় জেলা পুলিশের ১টি টিম এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। আজ বেলা ১১:৩০ টা হতে দুপুর ২:৩০মিনিট পর্যন্ত পাইকারি আড়ত ও খুচরা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আজ হাজী শরীয়তউল্লাহ বাজারে পুরাতন হালি পেঁয়াজের সরবরাহ অনেক কম যা প্রতি কেজি পাইকারি ১৪০—১৪৫ টাকা এবং খুচরা ১৫০—১৬০ টাকা এবং বিদেশী ইন্ডিয়ান পেঁয়াজ ১০০—১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!