1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮৭ Time View

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সংবর্ধনা

আবুলহাসনাত ঃ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের কর্মরত ইউপি সচিবরা। আজ (১১ ডিসেম্বর সোমবার) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের রুমে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। মাচ্চর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি যেখানেই চাকুরী করি না কেন ফরিদপুর সদর উপজেলার মানুষকে ভুলতে পারবো না। আমার চাকুরীর ২০ মাস ২২ দিন কর্মদিবসে সদর উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলে বক্তব্যে তুলে ধরেন। সচিবদের মধ্যে কানাইপুর ইউনিয়ন পরিষদের সচিব ভবেশ কুমার বিশ্বাস বক্তব্যে বলেন, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দক্ষ প্রশাসক হিসেবে সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এসময় ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল ইসলাম, কৃষ্ণনগর ইউপি সচিব মোঃ রইচ উদ্দিন খান, অম্বিকাপুর ইউপি সচিব বিষ্ণু পদ সাহা, গেরদা ইউপি সচিব মৌসুমী আক্তার, কৈজুরী ইউপি সচিব উত্তম কুমার রাহা, চাঁদপুর ইউপি সচিব কাজী ইমদাদুল হক, আলিয়াবাদ ইউপি সচিব মোঃ শাহজাহান ফকির, নর্থচ্যানেল ইউপি সচিব তাসলিমা আক্তার, ঈশান গোপালপুর ইউপি সচিব আঃ হালিম মিয়া, চরমাধবদিয়া ইউপি সচিব সালেহা বেগম সহ সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০২২ সালের মার্চ মাসের ২০ তারিখে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লিটন ঢালী দায়িত্ব গ্রহন করেন। তিনি ২০ মাস ২২ দিন কর্মদিবসে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করার পর মানিকগঞ্জ সদর উপজেলায় বদলী হলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!