1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুর—১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

সনতচক্রবর্ত্তী
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৩ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর—১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ (রোববার ১০ ডিসেম্বর ) সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়। সকাল ১০ ঘটিকায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট—২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা আপিল শুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন বলেন, অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, ইসির এ সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছি।

উল্লেখ, গত ৩ ডিসেম্বর সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই—বাছাই কার্যক্রমে একটি ত্রুটির কারণ দেখিয়ে আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার(পিএএ) । রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল ঘোষণা দেওয়ার পর নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন আরিফুর রহমান দোলন। সেই আপিলেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!