1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে জামায়াতনেতার বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল গোপালগঞ্জে বেদগ্রাম-রঘুনাথপুর রেলক্রসিং এলাকায় ট্রাক-নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত ২ টুঙ্গিপাড়ায় ১০০ বন্যাকবলিত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে —- মঞ্জুরুল ইসলাম এমপি গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, জেল ও জরিমানা গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের আলোচনা সভা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬২৪ Time View
 ছবি ঃআজ দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা

আজ দুপুরে ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালযয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি শামীম হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর—১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার কান্ডারী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান,

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর—২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা মিয়া, সালথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মো: নাছির , যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া,

যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, সহ—সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফূজ্জামান চৌধুরী জুয়েল, সহ—সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, সহ—সভাপতি কে এম সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আহাদ সেলিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে লক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয় যুক্ত করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ বছর দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন।

দেশের উন্নয়নে ধারা অব্যাহত রেখেছেন । আর তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করে দেশের এই উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন সবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে আবারও আওয়ামীলীগ জয়যুক্ত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তাই সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজীব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!