1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন

টেংরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসমা খানমের যোগদান

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৮৮ Time View
আসমা খানম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২১ নভেম্বর প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। আছমা খানম ২০০৫ সালে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে চাকুরীতে যোগদান করেছিলেন। দীর্ঘ ১৮ বছর অত্যন্ত দক্ষ এবং সুনামের সহিত ৫৬নং কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তার কর্মদক্ষতার মাধ্যমে প্রতি বছর উক্ত বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণে ১৫/১৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিবছর শিক্ষার্থীরা সংস্কৃতি ক্ষেত্রে সহ পাঠত্রুমিক কার্যক্রম জেলা ও বিভাগীয় পর্যায়ে অবদান রেখেছেন।
আসমা খানম ২০১২,২০১৪ ও ২০২২ সালে মুকসুদপুর উপজেলা এবং গোপালগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়ে বিভাগীয় পর্যায় অংশ গ্রহন করেছেন। তিনি তার পুরস্কার হিসেবে ২০১৬ সালে রাষ্ট্রীয় ভাবে থাইল্যান্ড শিক্ষা ভ্রমনের সুযোগ লাভ করেছেন। এছাড়াও তিনি শুধু শিক্ষার অবদানে খান্ত নয়। তিনি একজন সমাজ সেবক,শিক্ষানুরাগী,মাদক বিরোধী কার্যক্রমে এলাকায় যথেষ্ট ভূমিকা রেখেছেন। কর্মসংস্থান,গৃহহীনদের গৃহদান,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান,অসহায় মানুষের পাশে সহযোগিতা করার পাশাপাশি তিনি বেশ কয়েকটি পত্রিকা এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছেন। আছমা খানম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি। তার সমিতির সর্বোচ্চ প্রচেষ্টায় শিক্ষকদের ১১তম ও ১৩ তম গ্রেড সহ চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদটিত বাস্তবায়ন হয়েছে। প্রধান শিক্ষক আছমা খানম জানান,দাবী দাওয়া আদায় ও অফিসিয়াল কোন কার্যত্রুমে সময় ব্যয় করে অফিসে বসে থাকতে হয়নি।
তিনি শিক্ষকদের জন্য ডিজি,ডিডি, মন্ত্রণালয় পর্যন্ত নিজ খরচে গিয়ে কাজ সম্পন্ন করেছেন। তার সুমিষ্টি ব্যবহারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক,গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র—ছাত্রীরা কৃতজ্ঞ রয়েছ। তার বদলি জনিত বিদায়ে পূর্বের বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীরা খুবই ভেঙে পড়েছে। আছমা খানম একজন ত্যাগী,মেধাবী, শিক্ষার্থী বান্ধব বলে মানবিক ও অত্যন্ত সামাজিক একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। আছমা খানমের প্রচেস্টায় পূর্বের ন্যায় তার মেধাকে সঠিক কাজে প্রয়োগ করে নতুন কর্মন্থল ১নং টেংরাখোলা মডেল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় অংশ গ্রহনের উপযোগী করে গড়ে তুলতে সক্ষম হবে এলাকাবাসী প্রত্যাশা করেছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!