1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সময় মানছেন না কর্মকর্তা, দেরিতে অফিসে এসে ভোগান্তিতে সেবাগ্রহীতারা গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৪৮ Time View

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে রমাকান্ত রায় রাম (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রমাকান্ত নলডাঙ্গা গ্রামের মৃত কার্ত্তীক রায়ের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ১২টার দিকে পাশর্বর্তী গোলাবাড়িয়া গ্রামের ধর্মীয় একটি সভা শেষে বাড়িতে ফিরছিলেন রমাকান্ত। নলডাঙ্গা রেল ক্রচিংয়ে পৌঁছালে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যু হয়। রাজশাহী থেকে ছেড়ে আশা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটি রাত ১১ টার দিকে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌছায়।

যাত্রী নামিয়ে ফিরে আসে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে। খালি ট্রেনটি ফিরে আসার সময় এ দুর্ঘনা ঘটে।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষটি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!