1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইজিবাইক চালক শহিদুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টেকসই ভবিষ্যতের অঙ্গীকার: ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ মহোৎসব মধুখালীতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ শতাধিক চারা বিতরণ বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবের সংবাদ সম্মেলন মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক অসহায় রোগী পেলেন চিকিৎসাসেবা ননীক্ষীর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল এহসানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ভাইরাল ‘লাইলী খালা’র আবদার পূরণ করলেন মানবিক প্রশাসক আফজাল হোসেন খান পলাশ পাট জাগে পানির অভাব দূর হবে, জানালেন ফরিদপুর জেলা প্রশাসক ভাঙ্গা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা

সালথায় আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ

সালথা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬০১ Time View

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের চত্বরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ইনামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, জেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না। এখন থেকে আর কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!