1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক

জামিন পেলেন সিদ্দিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৯ Time View

অর্থ পাচার মামলায় ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত (১৭ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টায় এ আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আকবর আলী শেখ। সিদ্দিকুর রহমান ছাড়া এই মামলার জামিনকৃত অপর চারজন ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় সিআইডির দায়ের করা আড়াই হাজার কোটি টাকা পাচার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। গত ৯ আগস্ট সিদ্দিকুর রহমানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা পাচারের অভিযোগ এনে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২০১২ (সংশোধনী/২০১৫) এর ৪ (২) ধারায় মামলা দিয়েছিলেন। ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক নাসিরউদ্দিন। এ বিষয়ে সিদ্দিকুর রহমানের আইনজীবী এ্যাডঃ ইমরান হোসেন রিমন জানান, সিদ্দিকুর রহমানের নামে গত ৯ আগস্ট অর্থ পাচারের অভিযোগে মামলা হওয়ার পর হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দিয়েছেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে সিদ্দিকুর রহমানের আইনজীবী কর্তৃক যুক্তি তর্ক ও উক্ত মামলাটি যে সঠিক নয় তার পর্যাপ্ত তথ্যাদি উপস্থাপন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে শুনানি শেষে রবিবার তাকে জামিন দেন। এ ব্যাপারে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও উদ্যোশ্যে প্রণোদিত ভাবে করা হয়েছে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!