1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার দাড়িয়া বহিষ্কার: ‘পুরো ঘটনা না জেনেই সিদ্ধান্ত’ কাশিয়ানীতে খালের ভেতর পাকা স্থাপনা, এলজিইডির ব্লক সরিয়ে নির্মাণের অভিযোগ মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও কনসার্টের আয়োজন বিশ্ব শিক্ষক দিবসে সালথায় র‌্যালি ও আলোচনা সভা বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু সদরপুরে কৃষক কার্ড বিতরণ, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সংযুক্ত বালিয়াকান্দিতে কৃষককার্ড বিতরণের উদ্বোধন বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎

লাবলু মিয়া,ফরিদপুর :
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩৭ Time View

‎ফরিদপুরের সালথায় এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫৮ দশমিক ১৯ শতাংশ। উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫১ জন। অকৃতকার্য হয়েছে ৩২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

‎

‎আজ সোমবার (১০ আগস্ট) সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

‎

‎ফলাফল অনুযায়ী, উপজেলার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ ৭৭ দশমিক ২৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বিদ্যালয়ের ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে দুজন।

‎

‎এ ছাড়া সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৬২ দশমিক ০২ শতাংশ, বিভাগদী উচ্চ বিদ্যালয়ে ৬৩ দশমিক ৮৩ শতাংশ এবং আটঘর উচ্চ বিদ্যালয়ে ৬৭ দশমিক ০৮ শতাংশ। কাগদী মুরুটিয়া উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৪৫ দশমিক ২৩ শতাংশ।

‎

‎দাখিল পরীক্ষায় উপজেলার সাতটি মাদ্রাসা থেকে ৩৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭৯ জন। পাসের হার ৫৩ দশমিক ৯১ শতাংশ। অকৃতকার্য হয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে তিনজন।

‎

‎অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুটি প্রতিষ্ঠান থেকে ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৯ জন। পাসের হার ৬৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।

‎

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!