1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

বাবাকে দাফন করে কর্মস্থলে ফেরার পথে মটরসাইকেল দুর্ঘটনায় সুনাতুন্দীর কামরুল শেখ নিহত , গ্রামের বাড়িতে শোকের ছায়া

সোহেল রানা
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫০ Time View

বাবাকে দাফন করে কর্মস্থলে ফেরার পথে মটরসাইকেল দুর্ঘটনায় সুনাতুন্দী গ্রামের কামরুল শেখ নিহত , গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
জাানাযায়, ফরিদপুরে সালথা থানার বল্বভদী ইউনিয়নের সুনাতুন্দী গ্রামের মৃত্য মান্নান শেখের বড় ছেলে কামরুল শেখ তিনি বিজিবির সদস্য ছিলেন। তিনি বিজিবির খাগড়াছড়ি ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।
গত বুধবার রাতে কামরুল শেখের বাবা মো: মান্নান শেখ মুকসুদপুর হাসপাতালে মারা যায়। বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজা নামাজ হয়। শুক্রবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে মামতো ভাইয়ের সাথে ঢাকা পর্যন্ত বাইকে করে রওনা হন তিনি। কিন্তু বাইক পথেই এই দুর্ঘটনা । শোকহত পরিবারে একটি শোক কাটিয়ে না উঠতেই আরেক শোকে কান্নার সাগরে ভাসছে। মুন্সীগঞ্জের শ্রীনগরের উমপাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওতে শুক্রবার সকাল পৌনে ৮টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে আঘাত লেগে কামরুল শেখ (৪৮) নিহত হয়েছে। আহত হয়েছে বাইকটির চালক তার মামতো ভাই গোপালগঞ্জের মকসুদপুরের আবুল হাসান (৩০)। তাঁকে মূমূর্ষু অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাইক জব্দ করেছে।
বিজিবি সদস্য কামরুলের দুই বছরের কন্যা তাসকিয়া জানে তার পিতার আদর আর কোন দিনও পাবে না। আর সদ্য এসএসসি করা বড় মেয়ে জনি আক্তারের বুকফাটা আর্তনাদে কারই চোখের জল ধরে রাখা সম্ভব নয়। আর এইচএসসি পাসের পর কিছুদিন আগে ইতালিতে যাওয়া ছেলে ইয়াসিন শেখকে পিতার না ফেরার দেশে যাওয়ার খবর পেয়ে কানছে একা ।
লাশ নিয়ে আসা এক বিজিবির সদস্য বলেন, কামরুল বিজিবির একজন সদস্য ছিলেন এবং আমাদের ভাই ছিলেন আমরা আমাদের ভাইকে হারিয়েছি। কামরুল অনেক ভালো মানুষ ছিলেন। সাবই তাকে মাফ করে দিবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন। বিজিবির সদস্যরা শুক্রবার সন্ধায় লাশ নিয়ে কামরুলের নিজ বাড়িতে আসে ।
পরে রাত ১০ টায় বাউশখালি দারুল উলুম কউমি মাদ্রাসা ও এতিম খানা মাঠে যানাজা নামাজ ও দাফনের কাজ শেষ করে কামরুলে পরিবারকে শান্তনা দিয়ে তাদের কর্মস্থলে ফিরে যায়।
শ্রীনগর ঘটনাস্থল থেকে জানা যায়, কামরুল শেখ ও মটরসাইকেল চালক হাচান বাইক চালিয়ে যাচ্ছিল পিছন থেকে একটি মাইক্রবাস পিছন থেকে এসে সামনের চাকায় মেরে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে এক জন মারা যায় এর অন্য জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, এক্সপ্রেসওয়ের উমপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন স্থানে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের স্টিলের বেস্টনীর সঙ্গে সজোরে ধাক্কা খায়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. রাশেদুল জানান, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিলো। খবর পেয়ে বিজিবি দায়িত্বশীল একটি টিম নারায়ণগঞ্জ থেকে ঘটনাস্থলে আসে পরিবারের সদ্যসরা ও বিজিবি সদ্যসরা তার গ্রামের বাড়িতে নিয়ে গেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!