1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার গোপালগঞ্জে দোকানে গিয়ে একসাথে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন গোপালগঞ্জে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, সাত মাসে নিহত ৩৮ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোচনা গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে আটক ৫৫ বছরের ব্যক্তি বিয়ে না করে জীবনের সঞ্চয় দিয়ে গ্রামের মেয়েদের জন্য তৈরি করলেন স্কুল

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৭৫ Time View
সভাপতি মো. সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা পেয়েছেন ১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান আজিজ পেয়েছেন ১২ ভোট।
অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মো. মনির মোল্যা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব ও বাংলানিউজ২৪ এর প্রতিনিধি হারুন-অর-রশীদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নওরোজ পত্রিকা প্রতিনিধি জাকির হোসেন, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. পারভেজ মিয়া বিজয়ী হন। এ নির্বাচনে অর্থ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি লাভলু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি এম,কিউ হোসাইন বুলবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি মো. মোশারেফ হোসেন নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!