1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

মধুখালীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০০ Time View

ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

আজ (১৬ জুলাই, বৃহস্পতিবার) মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিম নাঈম এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “আমাদের জাতীয় জীবনে জুলাইয়ের চেতনা ও গুরুত্ব অপরিসীম। শহীদদের রক্তে ভেজা এই ইতিহাস আমাদের প্রতিনিয়ত অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।”

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “বর্তমান যুবসমাজকে দেশের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্য প্রথম শর্ত হলো তরুণ প্রজন্মকে মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা।” যুবসমাজ যাতে কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, সে লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত

ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!