1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় এসএসসিতে পাসের হার ৫৮.১৯%, ফেল ৩২৪ ‎ ক্ষতিকর ওষুধে গরু মোটাতাজাকরণ, পল্লী চিকিৎসককে জরিমানা চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা গোবিপ্রবির গণঅভ্যুত্থান দিবসের ফিস্টে ডালে নাড়িভুঁড়ি ও পচা ডিমের অভিযোগ, ক্ষোভ শিক্ষার্থীদের জাল দলিল কাণ্ডে কোটালীপাড়ায় তোলপাড়, সাময়িক বরখাস্ত দুই দলিল লেখক বালিয়াকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত গোপালগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় কড়া নজরদারি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাই নিরাপদ বাসযোগ্য পৃথিবী: ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

‘পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।’
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ সংরক্ষণে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা। টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর,  শাহ মো. বদরুদ্দোজা, ডেপুটি সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান, স্থানীয় সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন এনজিও-র নির্বাহী পরিচালক।এছাড়াও অনুষ্ঠানে তিহান আহমেদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
পুরস্কার বিতরণী ক্ষণে সম্মেলন কক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিজয়ীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!