1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

ফরিদপুরের যাত্রীবাহী বাস থেকে চাঁদা উত্তোলনকালে আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৮ Time View

ফরিদপুর জেলা সদরের মুন্সি বাজার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে লাল ফ্লাগ দিয়ে পরিবহন বাস থামিয়ে চাদা উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ৪টার দিকে ফরিদপুর জেলা সদর সার্কেল এএসপি আজমির হোসেনের নেতৃত্বে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ পুলিশের একটি দল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন মো: ফরহাদ, মো: দিলু, মো: জুলফিকার ও মো: মতি।
তারা বিগত ১০ দিনের বেশি সময় ধরে মহাসড়ক দিয়ে চলাচলকারী প্রায় সকল যাত্রীবাহি বাস থেকে শ্রমিক কল্যাণের নামে একটি রশিদ দিয়ে টাকা উত্তোলন করছিলেন বলে ঘটনাস্থল থেকে একাধিক ব্যক্তি জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর সদর সার্কেল এএসপি আজমীর হোসেন বলেন, পরিবহন থেকে টাকা উঠানোর সময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা কি কারনে টাকা উত্তোলন করছিল সে বিষয় জানার জন্য পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে অবৈধভাবে টাকা উত্তোলন করে থাকলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!