1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

মধুখালীতে পচা মাংস বিক্রির দায়ে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা, দুই মণ মাংস জব্দ

মধুখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৮০ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অপরাধে জাকির কসাই নামের এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে দোকান থেকে প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

আজ​ (মঙ্গলবার,৭ জুলাই) সকালে উপজেলার বাগাট বাজারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাগাট বাজারের জাকির কসাইয়ের দোকানে অস্বাস্থ্যকর ও পচা গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে সচেতন ক্রেতা ও স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে গোপন সূত্রে এই খবর পৌঁছায় উপজেলা প্রশাসনের কাছে। খবর পাওয়া মাত্রই মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

​অভিযানকালে জাকির কসাইয়ের দোকানে বিক্রির জন্য রাখা মাংসের মধ্যে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসের সত্যতা মেলে। এরপরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।

​অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় দুই মণ পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

​এই বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাংবাদিকদের বলেন,“আমরা গোপন সূত্রে খবর পাই যে বাগাট বাজারে পচা মাংস বিক্রি করে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা দুই মণ পচা মাংস নিরাপদ দূরত্বে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জনস্বার্থে এবং ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​এলাকাবাসী প্রশাসনের এই ঝটিকা অভিযান ও সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। বাজারে যেন আর কোনো অসাধু ব্যবসায়ী এভাবে পচা-বাসি বা ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!