1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ: লক্ষ্য খাদ্য নিরাপত্তা সালথায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ‎ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার ১৮ আসামী কারাগারে ফরিদপুরকে বিভাগ ও সিটি করপোরেশন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মধুখালীতে অপসাংবাদিকতা ও ছাত্রী হেনস্থাকারী শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রেসক্লাব: সংবাদ সম্মেলন মানবসেবা ও দ্বীনি শিক্ষার প্রসারে আরেকটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্ট জামেয়া ইসলামিয়া এতিমখানা কাজুলিয়া মাদ্রাসায় নবাব উদ্দিন তালুকদার কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয়‎ ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতকের ৪ জনেরই মৃত্যু, আশঙ্কাজনক ১ বোয়ালমারীতে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: ছাত্রীদের মানববন্ধন, শিক্ষক হয়রানির প্রতিবাদ

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ: লক্ষ্য খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ Time View

ফরিদপুর সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ (সোমবার, ৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর সদরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের এই কৃষি প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে দেশের প্রাণশক্তি কৃষকদের পাশে থাকা। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে সরাসরি উপকৃত করবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা দেশের অর্থনীতিতে কৃষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, এই বীজ ও সার বিতরণের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আরও বেশি উৎসাহিত হবেন। খরিপ-২ মৌসুমে সবজির বাম্পার ফলন নিশ্চিত করে তারা দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

অনুষ্ঠানের শেষভাগে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সারের প্যাকেট তুলে দেওয়া হয়। সরকারি এই সহায়তা সরাসরি হাতে পেয়ে উপস্থিত কৃষকদের মুখে আনন্দের হাসি দেখা যায়। স্থানীয় কৃষকরা জানান, সঠিক সময়ে এই প্রণোদনা পাওয়ায় তাদের চাষাবাদ অনেক সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!