1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

প্রতিটি ইউনিয়নে কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা চালুর ঘোষণা প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৮ Time View

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও কৃষকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসা চালু করবে সরকার। শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আয়োজিত ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

কৃষকদের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “কৃষির আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রান্তিক কৃষকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওনা আফরিনের সভাপতিত্বে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা আক্তার এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করীম।

এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল এবং যুবনেতা নাজমুল হুসাইনসহ (রাজু টিপু) বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের কৃষকদের সাথে সরকারের এই সরাসরি মতবিনিময় স্থানীয় কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!