1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৫ Time View

দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

২৭ জুন শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক ও “আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী” মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্য সচিব তানভীর চৌধুরী,ছাত্র বিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানায়, ২০০৭ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে বর্তমানে প্রায় সাড়ে ৪শত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তাদের পরিচর্যা করে। বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!