1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা

সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী

মোঃ রোকনুজ্জামান, সদরপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭৪ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলায় পারিবারিক সম্পর্কের চরম লঙ্ঘনের এক মর্মান্তিক ঘটনায় নিজের শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে ৪২ বছর বয়সী নারী তাঁর বাড়িতে একাকী অবস্থান করছিলেন। এই সুযোগে তাঁর মেয়ের স্বামী বিপ্লব মাতুব্বর (২৫) বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দেন এবং ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরপরই আতঙ্কিত ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে আটক করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্ত সম্পন্নের পর গ্রেপ্তার বিপ্লব মাতুব্বরকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!